×

খুলনা

ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়ে সেমিনার

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়ে সেমিনার

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এবং খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের উদ্যোগে ‘ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, সর্বশক্তি নিয়োগ করে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য খুলনা মহানগরী গড়ে তোলা হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। এ পরিস্থিতিতে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং মশক নিধন কার্যক্রম ইতোমধ্যে জোরদার করা হয়েছে।

তিনি আরো বলেন, মাঠপর্যায়ের সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য প্রতিদিন দুই দফায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডেঙ্গু রোগীর সংখ্যা কমিয়ে এনে হাসপাতালের ওপর চাপ কমিয়ে রাখাই প্রশাসনের লক্ষ্য।

জলাবদ্ধতা নিরসনকে একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রশাসক বলেন, এ সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে কাজ চলছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় আগামীকাল থেকে নতুন উদ্যমে ও দ্বিগুণ শক্তি নিয়ে আরও বিস্তৃত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, খুলনা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. পরিতোষ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম মাসুদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ আমানুল ইসলাম এবং হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, খুলনা শাখার সদস্যসচিব ও সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. শেখ মোয়াজ্জেম হোসেন।

ডেঙ্গুবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল কবির এবং ডা. মোহাম্মদ কবীর উল ইসলাম।

সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অপসোনিন ফার্মা লিমিটেডের ডেপুটি সেলস ম্যানেজার অসীম কুমার ভৌমিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App