×

জাতীয়

তুরস্কের কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম

তুরস্কের কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সম্মেলনটি তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।

বিশ্বের অন্যতম বৃহৎ এই জলবায়ু সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সনদের ১৯৭টি পক্ষ ১৯৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থা (এনজিও) এবং নাগরিক সমাজের প্রতিনিধিসহ প্রায় এক লাখ অংশগ্রহণকারীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

এবারের কপ-৩১ সম্মেলনের আলোচ্যসূচিতে থাকবে কার্বন নিঃসরণ হ্রাস, জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল উন্নয়নসহ বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App