×

জাতীয়

বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন যে তিন নারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম

বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন যে তিন নারী

ছবি : সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তিন নারী সংসদ সদস্য। তারা হলেন, আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুল এবং শামা ওবায়েদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নেবেন রিতা। অন্যদিকে পুতুল ও শামা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পান আফরোজা খানম রিতা। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য হারুনার রশিদ খান মুন্নুর উত্তরসূরি।

মুন্নু ১৯৯১ ও ১৯৯৬ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে এবং ২০০১ সালে মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে দুটি আসনে জয়লাভের পর তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ফারজানা শারমিন পুতুল (৪১)। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে তিনিই একমাত্র বিজয়ী নারী প্রার্থী।

দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করেন পুতুল। তিনি বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলর কন্যা। ফজলুর রহমান ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনের পর আসনটি বিএনপির হাতছাড়া হয় এবং পরবর্তীতেও দলটির কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।

বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানর উত্তরসূরি শামা ওবায়েদ ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তফসিল ঘোষণার আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।

ফরিদপুরের আঞ্চলিক রাজনীতিতে বাবার জনপ্রিয়তার ধারাবাহিকতাকে নিজের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আরো সুসংহত করেছেন তিনি। বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় এই তিন নারী সদস্যের অন্তর্ভুক্তি দলটির রাজনীতিতে নারী নেতৃত্বের অংশগ্রহণকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App