×

জাতীয়

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত: হাইকমিশনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ এএম

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত: হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গঠিত নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

হাইকমিশনার বলেন, নতুন সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটি ছিল তাঁর প্রথম সাক্ষাৎ। এটি মূলত সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক মতবিনিময় ছিল।

প্রণয় ভার্মা জানান, জাতীয় নির্বাচনের পর থেকেই দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। একই দিনে তাঁদের মধ্যে টেলিফোনে কথোপকথনও হয়।

আরো পড়ুন : জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চায় ভারত

এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ভারত সরকারের প্রতিনিধি হিসেবে ঢাকা সফর করেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী মোদির পাঠানো একটি চিঠি হস্তান্তর করেন বলে জানান প্রণয় ভার্মা।

ভারতীয় হাইকমিশনার বলেন, এসব যোগাযোগের মাধ্যমে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে এগিয়ে যাওয়ার এবং বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আগ্রহের কথা তুলে ধরেন তিনি। পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা সব ক্ষেত্রে আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

জামায়াত এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App