কমলো এলপি গ্যাসের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
চলতি মাসে দ্বিতীয় দফায় কমলো এলপি গ্যাসের দাম। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন সিদ্ধান্তের প্রেক্ষাপটে এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ১২ কেজি সিলিন্ডারে দাম কমছে ১৫ টাকা কমিয়ে নতুন মূল্য করে দেয় সংস্থাটি। যা আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।
বিইআরসি জানিয়েছে, ‘ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে ১৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।’
এর আগে, গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩০৬ টাকা থেকে ১,৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিলো।
নতুন এই ঘোষণায় দাম কমেছে অটোগ্যাসেরও। মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিলো। এ দফায় লিটারপ্রতি ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
