×

জাতীয়

অবসরে গেলেন বিচারপতি আসাদুজ্জামান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম

অবসরে গেলেন বিচারপতি আসাদুজ্জামান

ছবি: বিচারপতি (অব.) এ কে এম আসাদুজ্জামান

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শেষবারের মত আপিল বিভাগে বসেন তিনি। এ সময় সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় তাকে সংবর্ধনা দেয়।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা কমে এখন দাঁড়ালো ৫ জন। তবে এর মধ্যে বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ নেয়ার পর থেকেই বিচারপতি আশফাকুল ইসলাম আপিল বিভাগে বসেন না।

২০২৫ সালের ২৫ মার্চ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।

১৯৫৯ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৮৩ সালে তিনি জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগের এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি হিসেবে স্থায়ী হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

রিজভী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App