×

আইন-বিচার

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তিন সাংবাদিক হলেন- জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

সোমবার (২৪ আগস্ট) তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

শুনানিতে শ্যামল দত্তের আইনজীবী পলাশ চন্দ্র রায় আবেদন করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো উপাদান নেই। বিষয়টি বিবেচনা করার পরই যেন তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত তিন সাংবাদিক উসকানিমূলক মন্তব্য করেছিলেন। তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকার’ ও ‘রাজাকারের সন্তান’ হিসেবে আখ্যায়িত করেন। 

আরও পড়ুন: ১৬ জনের ফাঁসির আদেশ দেওয়া সেই বিচারককে সরানোর নির্দেশ

শিক্ষার্থীরা ওই বক্তব্যকে অপমানজনক হিসেবে উল্লেখ করে এবং সেদিন রাতেই বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রসিকিউশনের অভিযোগ, পরবর্তী সময়ে তৎকালীন ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) ও যুবলীগের কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এর ফলে শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না, রামদেবকে কঙ্গনা

আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না, রামদেবকে কঙ্গনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App