×

রাজনীতি

রিজভী

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

ছবি : সংগৃহীত

বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে দলের শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

বর্তমান সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে রিজভী বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করছে। একই সঙ্গে দল ও জনগণের জন্যও কাজ করে যাচ্ছে। তার দাবি, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের জনপ্রিয়তা অনেক বেড়েছে।

বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, হাজারো ষড়যন্ত্র মোকাবিলা করেও বিএনপি এগিয়ে যাচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রুহুল কবির রিজভী জানান, দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় নেতৃবৃন্দের ওপর থাকবে। এ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ের সম্ভাবনাও রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App