×

জাতীয়

ইরান-ইসরায়েল যুদ্ধ

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণের ক্ষেত্রে ভিসা শর্ত লঙ্ঘনের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, বিদেশি দর্শনার্থীরা যদি যুক্তরাষ্ট্রে চিকিৎসা ব্যয় পরিশোধে মেডিকেড বা অন্য কোনো সরকারি সহায়তা কর্মসূচি ব্যবহার করেন, তবে তা ভিসার শর্ত ভঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের ব্যয় শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের ওপর বর্তায় বলেও উল্লেখ করা হয়েছে।

বার্তায় আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা অপব্যবহার করা বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়া ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যৎ ভ্রমণের জন্য অযোগ্য ঘোষণা করা হতে পারে।

ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজ নিজ ব্যয়ের দায়িত্ব নিজস্ব ব্যবস্থায় বহনের পরামর্শ দিয়েছে দূতাবাস।

আরো পড়ুন : ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App