×

জাতীয়

ইরান-ইসরায়েল যুদ্ধ

সাতদিনে বাতিল হলো কত ফ্লাইট, জানাল বেবিচক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম

সাতদিনে বাতিল হলো কত ফ্লাইট, জানাল বেবিচক

ফাইল ছবি

ইরান-মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সাত দিনে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। আজও বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত ৩৩টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডানসহ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। ওই দিন থেকেই একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করতে থাকে বিভিন্ন এয়ারলাইন্স।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ আরও ২৮টি এবং গতকাল ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়।

শুক্রবার বাতিল হওয়া ৩৩ ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, এমিরেটসের ৪টি, ইউএস–বাংলার ৫টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইদুবাইয়ের ২টি ফ্লাইট আছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

যে পরিচয়ে হোটেলে ছিল তাজমীন, ভিডিও ফুটেজে যা পাওয়া গেল

যে পরিচয়ে হোটেলে ছিল তাজমীন, ভিডিও ফুটেজে যা পাওয়া গেল

মক্কা-মদিনা বাদে সৌদির সব বিমানবন্দরই হামলার টার্গেট হুথিদের

মক্কা-মদিনা বাদে সৌদির সব বিমানবন্দরই হামলার টার্গেট হুথিদের

৮ শর্ত অনুযায়ী ফ্যামিলি কার্ড কারা পাবেন, কারা পাবেন না

৮ শর্ত অনুযায়ী ফ্যামিলি কার্ড কারা পাবেন, কারা পাবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App