×

জাতীয়

পদ্মা সেতুর ৩০০ মিটার দৃশ্যমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৮, ০৪:০৩ পিএম

পদ্মা সেতুর ৩০০ মিটার দৃশ্যমান
প্রথম স্প্যান বসানোর প্রায় চার মাস পর পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৮ ও ৩৯ নং পিয়ারের ওপর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সেতুর ৩০০ মিটার দৃশ্যমান হলো। শনিবার দুপুর ১২টার দিকে ধূসর রঙে রাঙানো ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি দুই পিলারের লিফটিং ফ্রেম ও বেয়ারিংয়ের ওপর বসানো হয়। পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, শনিবার সকাল থেকেই স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়। এর অংশ হিসেবে স্প্যানবাহী জাহাজ ৩৮ ও ৩৯ নম্বর খুঁটির মাঝামাঝি জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর ৩৬শ’ টন ধারণ ক্ষমতার এ ভাসমান ক্রেনের জাহাজ ‘তিয়ান ই’ স্প্যানটি পাজা করে নিয়ে খুঁটি দুটির ওপর বসিয়ে দেয়া হয়েছ। এখন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। সব কিছু মিলিয়ে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে স্থায়ীভাবে স্প্যানটি বসতে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App