×

জাতীয়

ডা. মাহমুদা মিতু

হাসনাত এমপি না হলে খেজুরের কথা জানতোই না জনগণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম

হাসনাত এমপি না হলে খেজুরের কথা জানতোই না জনগণ

ছবি: সংগৃহীত

হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না বলে মন্তব্য করেছে এনসিপির আরেক নেত্রী ডা. মাহমুদা মিতু।

বুধবার (১১ মার্চ) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এ স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না। পেলেও জনগণ জানতো এলাকায় নেতায় পাঠিয়েছে।’

রমজান মাসে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের খেজুর দেওয়ার বিষয়টি সামনে এনেছেন এনসিপির নেতা ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এই আলোচনার প্রেক্ষাপটে দেওয়া তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

তবে এ বিষয়ে কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি ভবন নির্মাণে দাবী, বিক্ষোভ-মানববন্ধন

ইউপি ভবন নির্মাণে দাবী, বিক্ষোভ-মানববন্ধন

তাঁতীদলের নেতার বাড়িতে হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তাঁতীদলের নেতার বাড়িতে হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন

সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন

নিখোঁজের ২১ দিন পর মিললো অটো চালকের গলিত মরদেহ

নিখোঁজের ২১ দিন পর মিললো অটো চালকের গলিত মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App