×

জাতীয়

সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি স্থাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৪:৩১ এএম

সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি স্থাপন

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে খোদাই করা হয়েছে কালেমা খচিত ক্যালিগ্রাফি। সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে এ কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি বসানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, চব্বিশের ছাত্র-জনতা অভ্যুত্থানের পর সংসদ ভবন সংস্কার হয়েছে। অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কালেমা লেখা স্থাপন করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বুধবার দুপুরে সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠকের সময় এই নির্দেশনা দেন তারেক রহমান। এরপর অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর আরবি ক্যালিগ্রাফি দেয়ালে স্থাপন করা হয়।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

কল্লা শহীদের মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা

কল্লা শহীদের মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App