×

জাতীয়

আইজিপি

‘বিভিন্ন এলাকায় অবৈধ কাউন্টার থেকে যাত্রী ওঠায় যানজট বাড়ছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০২:০৯ পিএম

‘বিভিন্ন এলাকায় অবৈধ কাউন্টার থেকে যাত্রী ওঠায় যানজট বাড়ছে’

ছবি: সংগৃহীত

‘আসন্ন ঈদে বাস কাউন্টার থেকে যদি কেউ বাড়তি ভাড়া নেয় তবে সরাসরি জানাবেন ডিএমপি ব্যবস্থা নিবে।’- এই কথা বলেছেন আইজিপি আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

টার্মিনালে যাত্রী উপস্থিতি তুলনামূলক কম থাকার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা দূরপাল্লার বাসের অবৈধ কাউন্টার-এর একটি বড় কারণ। এতে যাত্রীরা সরাসরি টার্মিনালে না এসে সেখান থেকেই যাত্রা শুরু করছেন, যা নগরের ভেতরে যানজট বাড়াচ্ছে।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, এ ক্ষেত্রে সিটি করপোরেশন, পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ধাপে ধাপে এসব কাউন্টার নিয়ন্ত্রণে এনে একটি শৃঙ্খলার মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।

আলী হোসেন ফকির বলেন, ঈদকে ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

ভাড়া বেশি নেওয়া ও টিকিট সংকটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। 

আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, আইন জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আইন না জানা কোনো অজুহাত হতে পারে না। যাত্রীদেরও সচেতন হতে হবে এবং প্রয়োজনে অভিযোগ জানাতে হবে। 

এসময় তিনি আরো বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ট্রাফিক ব্যবস্থাপনা নয়, সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে মাঠে থাকবে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা। বিশেষ বাহিনী, ডগ স্কোয়াডসহ বিভিন্ন ইউনিট মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App