×

জাতীয়

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা

ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দেয়া এই বার্তায় নরেন্দ্র মোদী ঈদ-উল-ফিতর উপলক্ষে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, ‘মাননীয়, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদ-উল-ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিগত এক মাস ধরে, ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ঈদ-উল-ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা ও প্রার্থনা করি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App