×

জাতীয়

মসলিনের ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ জোরদার: পাট প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম

মসলিনের ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ জোরদার: পাট প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিনকে আবারো ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম। তিনি বলেন, হারিয়ে যাওয়া এই ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালিত ঢাকাই মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, মসলিনের ইতিহাস ও উৎস খুঁজতে গবেষকরা ইংল্যান্ড পর্যন্ত গেছেন। সেখান থেকে প্রাপ্ত তথ্যের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত নমুনার ডিএনএ পরীক্ষা করে মসলিনের প্রকৃত বৈশিষ্ট্য নির্ণয়ের কাজ চলছে। এই ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবনে সরকার কাজ করছে।

তিনি আরো জানান, গবেষণা কার্যক্রম জোরদার করা, বাজার সম্প্রসারণ, বীজের বৈচিত্র্য ও উন্নত জাত উদ্ভাবনের মতো বিষয়গুলো নিয়েও কাজ হবে। এসব কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

জামদানি ভিলেজ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ করার লক্ষ্যে কাজ চলছে। এ বছর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রয়োজন হলে সময় বাড়ানো হবে। ইতোমধ্যে মাটি ভরাট, সীমানা প্রাচীর ও ড্রেনেজসহ প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখানে ছয়তলা ও তিনতলা দুটি ভবন নির্মাণ করা হবে এবং দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

তিনি জানান, চলতি অর্থবছরেই আগ্রহীদের কাছে মসলিন প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

বন্ধ পাটকল চালু প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। ইতোমধ্যে বন্ধ পাটকলগুলো চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App