×

জাতীয়

পাঁচ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম

পাঁচ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

ছবি: সংগৃহীত

ওয়ান-ইলাভেন অধ্যায়ের অন্যতম আলোচিত চরিত্র, সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) অর্থপাচার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে তুলেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের এসআই রায়হানুর রহমান। পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে, শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরো পড়ুন: সাবেক এমপি জেনারেল মাসুদ গ্রেপ্তার

রিমান্ড আবেদনে বলা হয়, ‘মামলার তদন্তকালে এজাহারনামীয় ৩ নম্বর আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ঘটনার পর থেকে পলাতক ছিলেন। ডিএমপির চৌকস টিম তার অবস্থান নির্ণয় করে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। এরপর তাকে মামলার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে আড়াল করে মামলার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন। এমতাবস্থায় মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামি গ্রেফতার, আত্মসাৎ করা ও চাঁদার টাকা উদ্ধার, মূল অপরাধী চক্র শনাক্তসহ অন্যান্য আসামিকে গ্রেফতারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। এ জন্য পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন।’

গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে একটি মামলায় গ্রেফতার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা

বউ নিতে শ্বশুরবাড়ী আসা নিয়ে সংঘর্ষে নিহত ২

বউ নিতে শ্বশুরবাড়ী আসা নিয়ে সংঘর্ষে নিহত ২

সরকারকে আসিফ নজরুলের ধন্যবাদ

সরকারকে আসিফ নজরুলের ধন্যবাদ

গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App