×

জাতীয়

সিআইডি প্রধান হলেন মোসলেহ্ উদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

সিআইডি প্রধান হলেন মোসলেহ্ উদ্দিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)- এর প্রধান হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত আইজি মোসলেহ্ উদ্দিন আহমদ।

বুধবার (২৫ মার্চ) রাজধানীতে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। একই অনুষ্ঠানে সদ্যবিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোসলেহ্ উদ্দিন আহমদ সিআইডিকে আরো গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘সিআইডির অর্জিত সুনাম ও ব্র্যান্ডিং ধরে রাখতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এককভাবে কোনো প্রধান বা ব্যবস্থাপক সফল হতে পারেন না; প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রকৃত সহযোগিতা।’

বিদায়ী সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ বলেন, সিআইডি শুধু একটি সংস্থা নয়, বরং এটি একটি পরিবার, যেখানে সব সদস্য আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দলগতভাবে কাজ করে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিআইডির কার্যক্রমে গুণগত পরিবর্তন আনা সম্ভব হয়েছে। বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে মানিলন্ডারিং ও ফাইন্যানশিয়াল ক্রাইমের জটিল ও সংবেদনশীল মামলাগুলো সফলভাবে মোকাবিলা করে একটি সুসংগঠিত অবস্থানে আনা হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তারা এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App