×

ভারত

যে কারণে ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:০১ পিএম

যে কারণে ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি কোনো নীতিগত সিদ্ধান্ত নয়, বরং একটি কারিগরি ত্রুটির কারণে ভিডিওটি ভুলবশত ব্লক হয়েছিল। পরে সেটি পুনরায় চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে মেটার মুখপাত্র বলেন, প্রযুক্তিগত সমস্যার কারণে ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পর দ্রুত তা সংশোধন করে ভিডিওটি পুনর্বহাল করা হয়েছে।

এদিকে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত সরকার। সরকারি সূত্র জানিয়েছে, ভিডিওটি কী কারণে সরানো হয়েছিল এবং মেটার দেওয়া ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য—তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক কর্মকর্তাদের তলব করেছে ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

আরো পড়ুন : ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস জানিয়েছে, মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিতে পারে।

গত ২৩ জুলাই আপলোড করা ভিডিওটিতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত আন্দোলনের প্রেক্ষাপটে দেওয়া ওই বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দেন। পাশাপাশি দ্রুত বিচার আদালত গঠন, কঠোর শাস্তির বিধান এবং শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন।

ভিডিওটি ব্লক হওয়ার আগে কয়েক মিলিয়ন বার দেখা হয়েছিল। তবে একই সঙ্গে মোদীর বক্তব্যের ধরন ও বিরতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলও ছড়িয়ে পড়ে, বিশেষ করে জেন-জি ব্যবহারকারীদের মধ্যে।

ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে নেওয়ার সময় ভারতে ফেসবুক ব্যবহারকারীদের কাছে একটি বার্তা দেখানো হয়, যেখানে বলা হয়েছিল সরকারি বা আইনি আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট অঞ্চলে ভিডিওটির প্রদর্শন সীমিত করা হয়েছে। এ বার্তা প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরবর্তীতে মেটা ভিডিওটি পুনরায় চালু করে এবং পুরো ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি হিসেবে ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে

গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে

ইস্তাম্বুলে যাত্রাবিরতি নিলেন প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে যাত্রাবিরতি নিলেন প্রধানমন্ত্রী

অপ্রতিম হত্যায় নতুন মোড়, মিলল চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যায় নতুন মোড়, মিলল চাঞ্চল্যকর তথ্য

দ. আফ্রিকা সিরিজ, জোড়া ধাক্কা অস্ট্রেলিয়া দলে

দ. আফ্রিকা সিরিজ, জোড়া ধাক্কা অস্ট্রেলিয়া দলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App