×

জাতীয়

দৌলতদিয়ায় বাস নদীতে, মৃত বেড়ে ২৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:২৫ এএম

দৌলতদিয়ায় বাস নদীতে, মৃত বেড়ে ২৬

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৭ জন পুরুষ রয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল এবং এতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বাসটি চলতে শুরু করলে চালক নিয়ন্ত্রণ হারান এবং এটি পন্টুন পেরিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। কয়েকজন যাত্রী সাঁতরে উঠতে পারলেও বেশিরভাগই আটকা পড়েন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বাসটি প্রায় ৭০ থেকে ৮০ ফুট গভীরে তলিয়ে গিয়েছিল।

রাত সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটির সামনের অংশ পানির উপরে তোলা হয়। পরে উদ্ধার অভিযান চালাতে গিয়ে একে একে মরদেহের সংখ্যা বাড়তে থাকে।

এদিকে, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, আরো ৫টি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিখোঁজদের খোঁজে এখনও স্বজনদের ছুটে বেড়াতে দেখা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে বার্তা’

বিসিবি সভাপতি ‘বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে বার্তা’

নিউইয়র্কে তোপের মুখে শামীম ওসমান

নিউইয়র্কে তোপের মুখে শামীম ওসমান

৯ তলায় রূপান্তর হবে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্যমন্ত্রী ৯ তলায় রূপান্তর হবে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মোদীর ‘কোলাকুলি কূটনীতি’ নিয়ে রাহুলের রসিকতা, ভাইরাল ভিডিও

মোদীর ‘কোলাকুলি কূটনীতি’ নিয়ে রাহুলের রসিকতা, ভাইরাল ভিডিও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App