×

জাতীয়

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করেছে।

বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় সকাল ১০:১৫ মিনিটে কুয়ালালামপুরের হাইকমিশনের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মো. মনজুরুল করিম খান চৌধুরী।

পরবর্তী সময়ে হাইকমিশনের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন হাইকমিশনার এবং সঞ্চালনা করেন প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম। সভায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদদের জন্য মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

হাইকমিশনার তার বক্তব্যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি প্রবাসী কল্যাণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের প্রশংসা করেন। এছাড়া প্রবাসীদের জন্য পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থান ও কল্যাণমূলক সেবায় হাইকমিশনের আন্তরিক দায়িত্ব পালন তুলে ধরেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন কমিউনিটি নেতা, সাংবাদিক ও সাধারণ প্রবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App