×

জামায়াত

গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম

গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের

ছবি : সংগৃহীত

দেশে চলমান গ্যাস সংকট দ্রুত সমাধানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কৃত্রিমভাবে গ্যাস সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর কোনো অপচেষ্টা হচ্ছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বাসাবাড়িতে রান্নাবান্না, সিএনজিচালিত যানবাহন চলাচল এবং শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রমও এ সংকটের কারণে ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এতে বিপুল কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। জনগণের ধারণা, অবৈধ গ্যাস সংযোগ, অব্যবস্থাপনা, অনিয়ম এবং সিন্ডিকেটের কারণে এ সংকট আরও প্রকট হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণের চাহিদা পূরণে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও খনন, বিদ্যমান গ্যাসকূপ থেকে উৎপাদন বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরিমাণ এলএনজি আমদানি নিশ্চিত করতে হবে।

তিনি অভিযোগ করেন, নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের পরিবর্তে অসাধু চক্রকে সুবিধা দেওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্যবৃদ্ধির কোনো অপচেষ্টা থাকলে তা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চর দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২৮

চর দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২৮

পাঁচ সপ্তাহে ৬৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, ছুটে গেলো ট্রিলিয়নিয়রের মুকুট

পাঁচ সপ্তাহে ৬৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, ছুটে গেলো ট্রিলিয়নিয়রের মুকুট

রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

মিরাজ রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App