×

জাতীয়

ঢাকা-নারিতা রুটে আবারো সরাসরি ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম

ঢাকা-নারিতা রুটে আবারো সরাসরি ফ্লাইট

ফাইল ছবি

এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা (জাপান) রুটের সরাসরি ফ্লাইট। 

রোববার (২৬ জুলাই) রাত থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হবে।

রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ রুটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরো পড়ুন: সাহাবুদ্দিন-শেখ হাসিনার ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, ঢাকা-নারিতা রুট পুনরায় চালু হওয়ায় জাপানগামী যাত্রীরা ট্রানজিট ছাড়াই সরাসরি ভ্রমণের সুযোগ পাবেন। এতে ভ্রমণের সময় কমবে এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

সংশ্লিষ্টদের মতে, সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং দ্বিপক্ষীয় যোগাযোগ সম্প্রসারণেও এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ রুট পুনরায় চালুর মাধ্যমে পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য জাপানের সঙ্গে বাংলাদেশের আকাশ যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App