×

রাজধানী

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

দুর্ঘটনাকবলিত স্থানে ভিড় জমায় স্থানীয়রা। ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মহাখালী থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের প্রধান ফটকের পাশে থাকা গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন: বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

তারা আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ সময় হাসপাতাল গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের স্থাপনাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

তিনি বলেন, একজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চর দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২৮

চর দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২৮

পাঁচ সপ্তাহে ৬৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, ছুটে গেলো ট্রিলিয়নিয়রের মুকুট

পাঁচ সপ্তাহে ৬৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, ছুটে গেলো ট্রিলিয়নিয়রের মুকুট

রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

মিরাজ রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App