×

জাতীয়

দৌলতদিয়ায় বাসডুবি

তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:৩৯ এএম

তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে অভিযান পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা।

ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। পাশাপাশি নৌ-পুলিশের স্পিডবোট থেকে মাইকিং করে নদীতে কোনো মরদেহ ভেসে উঠলে তা জানানোর আহ্বান জানানো হচ্ছে। তবে এদিন ঘাট এলাকায় নিখোঁজ স্বজনদের অপেক্ষায় কাউকে দেখা যায়নি।

প্রথমদিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও বাসটি ক্রেন দিয়ে তোলার পর মৃতের সংখ্যা বাড়তে থাকে। সর্বশেষ তথ্যে এ দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল রানা।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে নতুন করে নিখোঁজের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একজন নিখোঁজ থাকতে পারেন বলে খবর মিলেছে, যদিও তার পরিবার নিশ্চিত করতে পারেনি তিনি ওই বাসের যাত্রী ছিলেন কিনা। তবুও সম্ভাব্য নিখোঁজের বিষয়টি মাথায় রেখে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ এবং পরে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মির্জা ফখরুলের আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

মির্জা ফখরুলের আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি-পদায়ন

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি-পদায়ন

অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মৎস্য পদক’ পেল এফডিএ

অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মৎস্য পদক’ পেল এফডিএ

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু, ২৭ বছর বয়সে থামল জীবন

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু, ২৭ বছর বয়সে থামল জীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App