×

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

Icon

বাসস

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিক প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল তিনটায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এ কথা জানান।

প্রেস সচিব বলেন, ‘অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে সেদেশের সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।’

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক ১৩ সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দেন। 

এ সময়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App