×

জাতীয়

সাড়ে তিন বছর পর ভারত থেকে গম এলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম

সাড়ে তিন বছর পর ভারত থেকে গম এলো

ছবি: সংগৃহীত

ভারত গম রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় তিন বছর ছয় মাস ১৩ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে গম আমদানি শুরু হয়েছে। এত বছর পর বন্দর দিয়ে গম আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।

শনিবার (১১ এপ্রিল) বিকালে ভারত থেকে তিন ট্রাকে ১১৬ টন গম আমদানি করা হয়। মিফা ইন্টারন্যাশনাল গমগুলো আমদানি করেছে, যা ভারতের ইজান ট্রেডার্স রফতানি করেছে। এর আগে নিজেদের বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে ২০২২ সালের ১৩ মে রফতানি বন্ধ করেছিল ভারত সরকার।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ‌‘গম রফতানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল গত ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার সেটি প্রত্যাহার করে নিয়েছিল। ফলে আমদানিতে আর কোনও বাধা ছিল না। কিন্তু সেসময়ে ভারতে পুরোনো গম ছিল যার তুলনায় দাম বেশি ছিল। কিন্তু বাংলাদেশে অন্য দেশ থেকে আমদানিকৃত গম কম দামে বিক্রি হতো। পড়তা না পড়ায় এতদিন আমদানি হয়নি। আজ তিন ট্রাক গম আমদানি হয়েছে। ভারতের এফসিআই জাতের গমটির মান ভালো। এটি দিয়ে ভালো ময়দা তৈরি হয়। চাহিদা থাকায় হয়তো আমদানি হয়েছে। এখন দেশীয় গম ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতে যে দাম, তাতে আমদানিকৃত গমের পড়তা একই রকম পড়বে। লাভ না থাকায়  আমদানিকারকরা তেমন একটা আগ্রহ পাচ্ছেন না। যদি ভারতে নতুন গম উঠতে শুরু করে তখন আমদানি আরও বাড়বে।’    

স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘হিলি দিয়ে ভারত থেকে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে গম আমদানি হয়েছিল। এরপর ভারত সরকার গম রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আমদানি বন্ধ ছিল। সম্প্রতি তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আমদানি শুরু হয়েছে। এসব গম যেন দ্রুত খালাস হয়, সে ব্যবস্থা করবো আমরা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রিল কেটে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

গ্রিল কেটে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১

নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১

শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানি পাচারের চেষ্টা, আটক ৪

শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানি পাচারের চেষ্টা, আটক ৪

হাওরের বাঁধ ভেঙে ৯ হাজার হেক্টর ধান পানির নিচে

হাওরের বাঁধ ভেঙে ৯ হাজার হেক্টর ধান পানির নিচে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App