×

জাতীয়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের  সাথে আইএলও (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আইএলও (ILO) এর কান্ট্রি ডিরেক্টরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্বাগত জানান।

রোববার(১২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ  সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বর্তমান সরকার যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  প্রশিক্ষণপ্রাপ্ত যুব সমাজ দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কেয়ার গিভিং, মোবাইল সার্ভিসিং এবং ফ্রিল্যান্সিং এই তিনটি কোর্সে প্রশিক্ষণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে মর্মে তিনি আইএলও (ILO) এর কান্ট্রি ডিরেক্টরকে অবহিত করেন।

এসময় আইএলও এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, কক্সবাজারে আইএলও এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ISEC (কক্সবাজারে নারী ও যুবকদের দক্ষতা ও অর্থনৈতিক সুযোগ উন্নয়ন) প্রকল্পটি বেশ ভালো ভাবেই চলমান রয়েছে। 

তিনি আরো বলেন, প্রকল্পটি কক্সবাজারে যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে । এখন পর্যন্ত ৪৬ টি কোর্সের  মাধ্যমে ৭০০০ এরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আইএলও, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে ক্যাপাসিটি বিল্ডিং, ট্রেনিং প্রোগ্রাম, এবং উদ্যোক্তা সৃষ্টিতে একসাথে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App