×

জাতীয়

জ্বালানি প্রতিমন্ত্রী

আগামী মাস পর্যন্ত কোনো জ্বালানি ঘাটতি নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পিএম

আগামী মাস পর্যন্ত কোনো জ্বালানি ঘাটতি নেই

ছবি: ‍সংগৃহীত

দেশে এপ্রিল-মে মাসের জ্বালানি চাহিদা পূরণে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে এবং বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানিকৃত সব জ্বালানি দেশে এসেছে। মার্চ ও এপ্রিলে কিছুটা বিঘ্ন ঘটলেও এপ্রিল–মে মাসের চাহিদা পূরণে কোনো ঘাটতি থাকবে না। পাশাপাশি জুন মাসের চাহিদা মাথায় রেখে জ্বালানির মজুত আরো বাড়ানোর কাজ চলছে।

তিনি আরো দাবি করেন, বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে। বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে।

এ সময় তিনি জানান, কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনা পরিচালনা করা হচ্ছে।

এর আগে মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী দুই মাসের চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় দেশে ফিলিং স্টেশনগুলোতে ভিড় বাড়ছে। বিশেষ করে পেট্রোল ও অকটেন সংগ্রহে কিছু এলাকায় দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App