×

জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে মোট ২ হাজার ৭৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ও শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে, যেখানে মোট ৭১৩টি মামলা করা হয়েছে। এছাড়া গুলশান বিভাগে ৫৬৬টি, মিরপুরে ৩৯০টি, উত্তরা ২৭৬টি, তেজগাঁও ২৭১টি, লালবাগ ২০৩টি, ওয়ারীতে ১৪৫টি এবং রমনায় ১০৩টি মামলা হয়েছে।

অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ৫৬৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৪টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানায় পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App