×

জাতীয়

ধর্ষণের মামলার পর ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, মানবাধিকার সংস্থার নিন্দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

ধর্ষণের মামলার পর ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, মানবাধিকার সংস্থার নিন্দা

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা দায়েরের পর তার পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও হুমকির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২০ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও দাবি জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটি জানায়, অভিযুক্ত এক মাদ্রাসা সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে মামলা দায়েরের পরপরই ভুক্তভোগী পরিবারের ওপর এই হামলার ঘটনা ঘটে।

এতে কিশোরী ও তার পরিবার নিরাপত্তা পাওয়ার পরিবর্তে উল্টো সহিংসতা ও ভীতির মুখে পড়েছে।

এমজেএফের মতে, একটি সংঘবদ্ধ গোষ্ঠীর এমন হামলা এবং মামলা তুলে নিতে চাপ প্রয়োগ বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এতে যৌন সহিংসতার শিকার পরিবারগুলো মামলা করতে ও বিচার চাইতে নিরুৎসাহিত হয়। 

সংগঠনটির নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এ ঘটনা প্রমাণ করে যে ন্যায়বিচার চাইতে গেলে অনেক সময় ভুক্তভোগী ও তাদের পরিবারকেই নিপীড়নের শিকার হতে হয়।

তিনি ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এমজেএফ আরও উদ্বেগ প্রকাশ করে জানায়, যথাযথ তদন্তের পরিবর্তে আইনি পদক্ষেপে বিলম্ব এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা বিচারব্যবস্থাকে দুর্বল করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আরও ঝুঁকির মুখে ফেলে।

সংগঠনটি কর্তৃপক্ষের প্রতি কয়েকটি দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে- ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা এবং মামলা মীমাংসার জন্য অনানুষ্ঠানিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

এমজেএফ বলেছে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা জাতীয় অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত এবং এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অপপ্রচার ঠেকাতে ইউনেস্কোর সহায়তা চাইল তথ্যমন্ত্রী

অপপ্রচার ঠেকাতে ইউনেস্কোর সহায়তা চাইল তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের  নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App