×

জাতীয়

আজ যেসব এলায় টানা ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ এএম

আজ যেসব এলায় টানা ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার (২২ এপ্রিল) কুমিল্লা জেলার কয়েকটি এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাকসাম উপ-এবিকার গ্যাস পাইপলাইনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহকই গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবেন বলে জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারীদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে গ্যাস ব্যবহার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App