×

জাতীয়

সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ এএম

সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান। এদিকে হজে গিয়ে একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে,বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী।

এদিকে চলতি বছর হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত একজন বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত ব্যক্তির নাম নইম উদ্দীন মন্ডল (৭৫)। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওইদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।

আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রী বহনের ফ্লাইট পরিচালনা চলবে। এরপর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

উল্লেখ, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন। মোট হজযাত্রীর সংখ্যা ৭৯ হাজার ৫০০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা

বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা

প্রাথমিক শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

প্রাথমিক শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

সব ক্যাম্পাসে শিবিরকে ‘গুপ্ত’ পরিচয়ে তুলে ধরার হুঁশিয়ারি ছাত্রদল নেতার

সব ক্যাম্পাসে শিবিরকে ‘গুপ্ত’ পরিচয়ে তুলে ধরার হুঁশিয়ারি ছাত্রদল নেতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App