×

জাতীয়

বিরোধীদলীয় নেতা

সংসদে দাঁড়িয়ে একজন যে হুমকির ভাষায় কথা বললেন তাতে আমরা আঘাত পেয়েছি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

সংসদে দাঁড়িয়ে একজন যে হুমকির ভাষায় কথা বললেন তাতে আমরা আঘাত পেয়েছি

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁইয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে একজন সদস্য যেভাবে হুমকির ভাষা ব্যবহার করেছেন, তাতে আমরা আঘাত পেয়েছি।

তিনি আরও বলেন, “জনগণ বসে থাকবে না—এই ধরনের বক্তব্যের মানে কী? তিনি কি জনগণকে বিশৃঙ্খলার দিকে উসকে দিচ্ছেন? আমরা এর ক্ষোভ প্রকাশ করছি।”

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, ওই সংসদ সদস্য অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন এবং তা সংসদীয় রেকর্ড থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। যদি কোনো অসংসদীয় ভাষা পাওয়া যায়, তা এক্সপাঞ্জ করা হবে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় এ উত্তেজনার সৃষ্টি হয়।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, প্রথমে আমি তীব্র প্রতিবাদ জানাই। যে অসংসদীয় ভাষা এখানে ব্যবহার করা হয়েছে তা এক্সপাঞ্জ করা হোক। একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, এতে আমরা আঘাত পেয়েছি। আমরা ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না? তার মানে কী? তিনি কী উসকে দিচ্ছেন জনগণকে বিশৃঙ্খলার দিকে? এগুলো সংসদীয় আচরণ নয়।

জবাবে স্পিকার বলেন, আমরা পরীক্ষা করে দেখবো- যদি অসংসদীয় কোনো ভাষা থাকে, যদি থাকে- তা আমরা এক্সপাঞ্জ করবো। আর যেসব বক্তব্য- এটা বাংলাদেশের রাজনীতির ভাষা, ‘আমরা চুপ করে থাকবো না’ এটা তো শত বছর ধরে বাঙালিরা বসে এসেছেন। এগুলো বক্তৃতা দেওয়ার সময়ে জবাব দেবেন। কেউ বক্তব্য রাখার সময়ে ডিস্টার্ব করবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App