×

জাতীয়

হাসনাত আবদুল্লাহ

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পিএম

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, তিনি ট্যাক্স ফ্রি গাড়ি চাননি; বরং সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন। তার আগের বক্তব্য নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি বিষয়টি পরিষ্কার করেন।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট সুবিধা নেওয়ার বিষয়ে সংসদ ইতোমধ্যে ঐক্যবদ্ধভাবে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এ ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি ব্যাখ্যা করে বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা যেভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি পান, একইভাবে সংসদ সদস্যদের জন্যও সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের ব্যবস্থা করা যায় কিনা—সেই প্রস্তাবই তিনি উত্থাপন করেছিলেন।

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা দায়িত্বে থাকা পর্যন্ত ওই গাড়ি ব্যবহার করবেন এবং এতে অতিরিক্ত ব্যয়ও হবে না। বর্তমানে গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য সংসদ সদস্যদের ৭০ হাজার টাকা ভাতা দেওয়া হলেও তাদের নিজস্ব কোনো সরকারি গাড়ি নেই।

আগের দিনের বক্তব্য প্রসঙ্গে তিনি পুনরায় উল্লেখ করেন, তিনি কখনো ট্যাক্স ফ্রি গাড়ির দাবি করেননি। বিষয়টি ভুলভাবে উপস্থাপন হওয়ায় তিনি সংসদে আবার তা স্পষ্ট করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App