×

জাতীয়

হিলি স্থলবন্দরে দুই দিন পণ্যবাহী কার্যক্রম বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ এএম

হিলি স্থলবন্দরে দুই দিন পণ্যবাহী কার্যক্রম বন্ধ

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের কারণে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আগামীকালও বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের কারণে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও ভারতে কোনো পণ্য রপ্তানি করা হচ্ছে না।

তিনি আরো জানান, সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবারও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী শনিবার থেকে পুনরায় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষামন্ত্রী এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App