×

জাতীয়

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এ-সংক্রান্ত উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৭০ শিশুর মধ্যে রোগটির লক্ষণ শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ঢাকা বিভাগে হাম আক্রান্ত হয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১,১৭০ শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট ২৮,৩৩৪ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ৪,০৫৯ জন শিশুর শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৮,৮৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১৫,৭২৮ জন শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল নিক্ষেপ, চারটিতে বিস্ফোরণ

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল নিক্ষেপ, চারটিতে বিস্ফোরণ

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App