×

জাতীয়

সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম

সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

ছবি: ‍সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল)  আয়োজিত এই কর্মসূচিতে জুমার নামাজের পর আনুষ্ঠানিকতা শুরু হয়।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই উদ্যানে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, লঞ্চ ও ট্রেনে করে তারা ঢাকায় এসে সমাবেশে যোগ দেন। তীব্র গরম উপেক্ষা করেও অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এতে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এছাড়া জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও চিফ হুইপসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, দাবি আদায়ে এই গণসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App