×

জাতীয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:০১ এএম

সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন হজযাত্রী

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৬টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি। এবারের হজ যাত্রায় দুইজন হজযাত্রী মারা গেছেন। মৃতদের মধ্যে একজন হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, তিনি মারা যান সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। আরেকজন হলেন জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল, তাঁর মৃত্যু ছিলো স্বাভাবিকভাবেই। 

 হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা যায়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। এ ছাড়া বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩১ হাজার ২৬৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

বুলেটিন থেকে আরো জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি, সৌদি এয়ারলাইনস ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

উল্লেখ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১৪ হাজার ৯১৬ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১২ হাজার ৮৫ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী। চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App