×

জাতীয়

‘স্বস্তির’ খবর দিল বিদ্যুৎ বিভাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

‘স্বস্তির’ খবর দিল বিদ্যুৎ বিভাগ

ছবি : সংগৃহীত

লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যেই ঝড়-বৃষ্টির কারণে দেশের বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় স্বস্তির খবর দিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৯ এপ্রিল) এক বার্তায় বিদ্যুৎ বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানায়, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকায় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হয়েছে।

বিভাগটির মতে, টানা ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা ও ব্যবহার কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফলে গ্রিড ব্যবস্থায় চাপ কমে এবং সরবরাহ স্থিতিশীল রাখা সহজ হয়েছে।

এর আগে সোমবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ পরিস্থিতির আরও উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে।

বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও আবহাওয়া ও চাহিদার ওপর ভিত্তি করে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের আগে ইরান প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

বিশ্বকাপের আগে ইরান প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের নিন্দা

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের নিন্দা

ফিফা থেকে সুখবর পেল আফগান নারী ফুটবলাররা

ফিফা থেকে সুখবর পেল আফগান নারী ফুটবলাররা

আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষায় রাশিয়া

আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষায় রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App