×

জাতীয়

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:৪২ এএম

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

ছবি: সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান কৃষি চাহিদা মেটাতে রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘জেএসসি ফরেন ইকোনমিক করপোরশন (প্রডিন্টর্গ)’ থেকে এই সার সংগ্রহ করবে।

বর্তমান চুক্তির অধীনে এটি ১০ম লট, যার পরিমাণ ৩৫ হাজার মেট্রিক টন (কম-বেশি ১০ শতাংশ পরিবর্তনের সুযোগসহ)।

কমিটি প্রতি মেট্রিক টন ৩৬৮.১৩ মার্কিন ডলার দরে এই ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। সে হিসাবে এই চালানের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা।

সূত্র:  বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি

স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি

আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

‘ঘুষ.সাইট’-এ তিন দিনেই ১৩২৯ অভিযোগ, ২৫ কোটি টাকা ঘুষ দাবি

‘ঘুষ.সাইট’-এ তিন দিনেই ১৩২৯ অভিযোগ, ২৫ কোটি টাকা ঘুষ দাবি

চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে শুটিংয়ের নাটক আর দেখতে চাই না

সারজিস চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে শুটিংয়ের নাটক আর দেখতে চাই না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App