×

জাতীয়

মার্কিন চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মানববন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:০৯ পিএম

মার্কিন চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মানববন্ধন

ছবি : সংগৃহীত

অন্তর্বর্র্তী সরকারের সময় ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তিকে ‘অসম’ দাবি করে এই চুক্তি বাতিল চেয়ে রাজধানীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (৪ মে) ধানমন্ডিতে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। 

টিকা, বিদ্যুৎ,  জ্বালানি সার, খাদ্য, জনগণের মৌলিক অধিকার রক্ষায় রিকশাচালক, ক্ষুদ্রব্যবসায়ী, কবি, সংস্কৃতিজনেরা এই মানববন্ধনে অংশ নেন। 

উপস্থিত বক্তারা বলেন, ড. ইউনুসের ১৮ মাসের শাসনামল দেশকে সব দিক দিয়ে পিছিয়ে দিয়েছে। স্বাস্থ্য খাত শেষ হয়েছে। শিশুরা মারা যাচ্ছে। ক্ষমতা থেকে বিদায় নেবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা অসম বাণিজ্য চুক্তি দেশ বিক্রির সামিল।

বর্তমান সরকারের কাছে এই চুক্তি বাতিলের দাবি তোলেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কবি কুতুব হিলালি, নাট্যজন এহসানুল আজিজ বাবু, সংস্কৃতিকর্মী  রুপক দেহলভীসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App