×

জাতীয়

ঈদযাত্রায় ১০ জোড়া স্পেশাল ট্রেন, যখন যে রুটে চলবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:৩৯ এএম

ঈদযাত্রায় ১০ জোড়া স্পেশাল ট্রেন, যখন যে রুটে চলবে

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ৩০ এপ্রিল রেলওয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

স্পেশাল ট্রেন চলবে যেসব রুটে

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম

চাঁদপুর ঈদ স্পেশাল-১ বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা

তিস্তা স্পেশাল-৩ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। তিস্তা স্পেশাল-৪ বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার

শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ

শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৭টায় ছেড়ে দিবাগত রাত ২টায় পার্বতীপুর পৌঁছাবে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।

চলাচলের সময়সূচি

আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চাঁদপুর ঈদ স্পেশাল-১, ২ এবং তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ ট্রেন চলবে। ঈদের পর দ্বিতীয় দিন থেকে পরবর্তী ৩ দিন (১ জুন পর্যন্ত) এসব ট্রেন চলবে। তবে যদি ঈদ ২৮ মে হয়, তাহলে ৩০ মে থেকে ঈদের পরের কার্যক্রম শুরু হবে।

পার্বতীপুর ও শোলাকিয়া স্পেশাল ট্রেন

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, ১০ ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে আরো তিন দিন চলবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধু ঈদের দিন চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App