×

জাতীয়

যেদিন থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ৭ দিনের ছুটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০৬ পিএম

যেদিন থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ৭ দিনের ছুটি

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটি পেতে যাচ্ছে চকারিজীবি মানুষেরা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার ছুটি আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সারা দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস সাত দিন বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিসগুলো যথারীতি খোলা থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। অর্থাৎ এসব দপ্তরের কার্যক্রম যথারীতি চালু থাকবে।

এছাড়া ছুটির সময় ব্যাংকিং কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে আলাদা নির্দেশনা দেওয়া হবে এবং আদালতের ছুটির বিষয়েও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App