×

জাতীয়

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৩৩ এএম

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জেলার সেচ সুবিধার জন্য দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখলন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৬ মে) সকালে রাজধানী ঢাকা থেকে কুমিল্লা হয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। চাঁদপুর-কুমিল্লা সীমান্তের বরুড়া এলাকায় একটি পথসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।

দুপুরে প্রধানমন্ত্রী শাহরাস্তির উয়ারুক বাজার সংলগ্ন খোর্দ্দ খাল এবং পরবর্তী সময়ে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনঃখলন কাজের উদ্বোধন করবেন। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এই মাঠ থেকেই ভার্চ্যুয়ালি আরো ২১টি জেলায় এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন সরকারপ্রধান।

সফর শেষে চাঁদপুর ক্লাবে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে প্রতিনিধি সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গত কয়েক দিন ধরেই চাঁদপুরে আনন্দ মিছিল ও শোডাউন করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে মহড়া অনুষ্ঠিত হয়েছে। জনদুর্ভোগ এড়াতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এসব কর্মসূচিতে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হাসান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুদু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া, প্রধানমন্ত্রীর তথ্য সচিব সালেহ শিবলী ও গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারীসহ স্থানীয় সংসদ সদস্যরাও কর্মসূচিতে অংশ নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে জামায়াত আমিরের শঙ্কা

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে জামায়াত আমিরের শঙ্কা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

টানা ৬ ও ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ৬ ও ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App