×

জাতীয়

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:৪৪ পিএম

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

ছবি : সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ (বিপিএম) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।

রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে,  বিসিএস ১৫তম ব্যাচের অতিরিক্ত আইজিপিদের মধ্য থেকে যাচাই-বাছাই করে মোসলেহ উদ্দিন আহমেদকে চূড়ান্ত করেন পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। সোমবার বিকালেই সারসংক্ষেপটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। 

মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হলেও, সিআইডি প্রধান হিসেবে কাউকে এখনো তার স্থলাভিষিক্ত করা হয়নি।

উল্লেখ্য, প্রায় দুই মাস ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদটি শূন্য রয়েছে। বর্তমানে অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নীরবেই ভোট দিয়ে এফডিসি ছাড়লেন আলমগীর ও উজ্জ্বল

নীরবেই ভোট দিয়ে এফডিসি ছাড়লেন আলমগীর ও উজ্জ্বল

খামেনির শেষ বিদায়: কী থাকছে ছয় দিনের আনুষ্ঠানিকতায়

খামেনির শেষ বিদায়: কী থাকছে ছয় দিনের আনুষ্ঠানিকতায়

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর বড় অভিযান চলমান

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর বড় অভিযান চলমান

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়

মির্জা ফখরুল গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App