×

জাতীয়

১ জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:৪০ পিএম

১ জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন অর্থবছরের শুরু থেকেই এ কার্যক্রম শুরু হবে, তবে বাজেট সংকটের কারণে সব সুবিধা একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হবে না।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজস্ব আহরণের সীমাবদ্ধতার কারণে সরকারকে ব্যয় ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হচ্ছে। তারপরও সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এ বিষয়ে কার্যক্রম আরও জোরদার হয়েছে। তবে সম্পূর্ণ সুবিধা একবারে না দিয়ে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির প্রাথমিক আলোচনায় উঠে এসেছে- প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হতে পারে। এ সুবিধা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর সদস্যদের জন্য প্রযোজ্য হবে।

পরবর্তী ধাপে ২০২৭-২৮ অর্থবছরে অবশিষ্ট বেতন বৃদ্ধি কার্যকর করা হতে পারে। আর ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা ও অতিরিক্ত সুবিধা পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের মোট ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। এর মধ্যে বেতন বৃদ্ধির জন্য প্রয়োজন হবে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং অতিরিক্ত পেনশন ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা।

এর আগে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা পুনর্নির্ধারণের সুপারিশ জমা দেয়। প্রতিবেদনে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়। একই সঙ্গে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বিভিন্ন স্তরে ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ভারতকে ভয়ানক সব যুদ্ধাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতকে ভয়ানক সব যুদ্ধাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল স্বাস্থ্য অধিদপ্তর

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল স্বাস্থ্য অধিদপ্তর

৬ ব্যাংক থেকে আরো ৮৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

৬ ব্যাংক থেকে আরো ৮৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App