×

জাতীয়

‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:১৮ এএম

‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশজুড়ে ধাপে ধাপে ইন্টারনেট সেবা বন্ধ ছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানানো হয়েছে। এ সময় তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের একাধিক ব্যক্তির ফোনালাপ হয় বলে প্রসিকিউশন দাবি করেছে। ইন্টারনেট চালু না রাখার নির্দেশনা শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান থেকেও এসেছে বলে অভিযোগ আনা হয়। ওই ফোনালাপ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।

মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালে গত ১৮ মে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই কল রেকর্ডটি শোনানো হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আসামি।

এক মিনিট ৯ সেকেন্ডের আলাপনে ইন্টারনেট সেবা বন্ধ আর ছাত্র-জনতার আন্দোলন নিয়ে সালমান ও পলককে কথা বলতে শোনা যায়। পাঠকদের জন্য নিচে তাদের মোবাইল ফোনালাপের অনুলিপি তুলে ধরা হলো–

পলক: ভাই স্লামালাইকুম।

সালমান: তোমার কি খবর?

পলক: জি, ভালো।

সালমান: তুমি ইন্টারনেট রিস্টোর করবা না এখন।

পলক: না।

সালমান: কোনোভাবেই না।

পলক: না।

সালমান: পরে দেখা যাবে। ঠিক আছে। আদারওয়াইজ ঠিক আছে তো সব?

পলক: হ্যাঁ, আদারওয়াইজ ঠিকাছে। এখন ওই যে, ছাত্রদের পক্ষ থেকে যেটা বলছে যে, সহিংসতার সঙ্গে এরা জড়িত না, এতবড় এটা যায় না। এটার ওপর ভিত্তি করে একটা প্রতিক্রিয়া দেওয়া দরকার তো!

সালমান: দিয়েছে, আরাফাত দিয়েছে... তো।

পলক: আচ্ছা ঠিকাছে।

সালমান: টিভি চ্যানেলকে বলা হয়েছে, এদেরকে আন্দোলনকারী আর বলা যাবে না। এদেরকে এখন দুর্বৃত্ত বলতে হবে। কারণ, ছাত্ররা ওদের সঙ্গে নেই। সো স্টেপ চেঞ্জ, নো মোর আন্দোলনকারী। আমি একটা বিবৃতি দিয়েছি, লাইন পড়তে পারেন। রেকর্ড করে টিভিতে পৌঁছালে করবে আরকি।

পলক: আচ্ছা ঠিক আছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া এসব কথোপকথনকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছে প্রসিকিউশন। এ মামলায় এখন পর্যন্ত ৯ জন সাক্ষ্য দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App