×

জাতীয়

দেশে ফিরলেন আরো ৬,১৭৫ হাজি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:১৪ পিএম

দেশে ফিরলেন আরো ৬,১৭৫ হাজি

ছবি: সংগৃহীত

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হলো বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। আজ রোববার (৩১ মে) ১৫টি ফ্লাইটে দেশে ফিরছেন ৬ হাজার ১৭৫ জন হাজি।

রোববার (৩১ মে) পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি, সাউদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে করে হাজিগণ দেশে ফেরেন।

হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে ৪১৬ জন সরকারি এবং ৫ হাজার ৭৫৯ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন।

হজ চলাকালে সৌদি আরবে এ পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছেন। এর মধ্যে ২৭ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন। 

এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গতকাল (৩০ মে) থেকে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আসিফের দুর্নীতির কারণে ঢাকা-১০ আসন ছাড়েনি জামায়াত’

‘আসিফের দুর্নীতির কারণে ঢাকা-১০ আসন ছাড়েনি জামায়াত’

দেশে ফিরলেন আরো ৬,১৭৫ হাজি

দেশে ফিরলেন আরো ৬,১৭৫ হাজি

স্বস্তিতে প্রবাসীরা, গ্রিনকার্ডের নিয়ম বদলাল যুক্তরাষ্ট্র

স্বস্তিতে প্রবাসীরা, গ্রিনকার্ডের নিয়ম বদলাল যুক্তরাষ্ট্র

কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আসিফ মাহমুদ

কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আসিফ মাহমুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App