×

জাতীয়

সন্ধ্যা সাতটার মধ্যে দোকানপাট বন্ধের নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:৫১ পিএম

সন্ধ্যা সাতটার মধ্যে দোকানপাট বন্ধের নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে আবারো কড়াকড়ি আরোপ করেছে সরকার। দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাটের পাশাপাশি বিলবোর্ডের আলোকসজ্জাও প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।  

এ ছাড়া বর্তমানে চলমান এবং ভবিষ্যতে অনুষ্ঠিতব্য সব ধরনের মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার (১ জুন) থেকেই নতুন এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বিদ্যুৎ বিভাগ।

এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল।

তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

বিমানমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App